ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বলরামপুর যুব কল্যাণ সংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আপসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বলরামপুর যুব কল্যাণ সংঘ-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান … বিস্তারিত পড়ুন

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দুই নারী ও এক পুরুষ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। শনিবার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় রাইস মিল মালিককে হত্যা; ৭২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিক মোহাম্মদ আলী সরকার (৫০)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আটমূল ইউনিয়নের পুটখুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৩) এবং … বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে প্রতারণা, বগুড়ায় কলেজ কর্মচারী গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের নামে ছয় শিক্ষার্থীর কাছ থেকে ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কলেজ কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেন শাওন (২৮) নামের এক কম্পিউটার অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মাহীসাওয়ার ডিগ্রি কলেজের আউটসোর্সিং কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি … বিস্তারিত পড়ুন

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে “যুব সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই ২০২৬) জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম চারমাথা আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর এ সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, জয়পুরহাট সাংগঠনিক জেলার সভাপতি মোস্তাক আহমাদ সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ তাহমিম বিন ইব্রাহিম এবং জেলা … বিস্তারিত পড়ুন

কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শামীম আরা

জয়পুরহাটের কালাই উপজেলায় অবস্থিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান “কালাই অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়” পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা। বুধবার (১ জুলাই) দুপুরে তিনি বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখেন এবং শিক্ষার পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। উপজেলার সুড়াইল মোড়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ গওসুল আজমের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক … বিস্তারিত পড়ুন

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমী তরুণদের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আয়োজকরা … বিস্তারিত পড়ুন

থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রজেক্ট”-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত … বিস্তারিত পড়ুন

জয়পুরহাটের কালাইয়ে অস্থায়ী ময়লার ভাগার: দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

 কালাই পৌরসভা-এর বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। কালাই সদরের অদূরে জয়পুরহাট–মোকামতলা মহাসড়কের উত্তর পাশে সরাইল সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে গড়ে তোলা ময়লার ভাগার এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলের … বিস্তারিত পড়ুন

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ উদ্বোধন

বগুড়া সদর উপজেলার ২নং সাবগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৪৭ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দীন। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ডের … বিস্তারিত পড়ুন