ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

কয়রায় সেবা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের নিয়ে ‘ওকাপ’-এর মতবিনিময় সভা

খুলনার কয়রায় নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুত মানুষের অধিকার সুরক্ষায় সেবা প্রদানকারী সংস্থা ও স্থানীয় অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ​সভায় সভাপতিত্ব ও … বিস্তারিত পড়ুন

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ী আটক

শনিবার ১৫ আগস্ট ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। … বিস্তারিত পড়ুন

কয়রায় ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

খুলনার কয়রা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও সেবা সহজলভ্য করতে উপজেলা পর্যায়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা ও ডিএমসি পর্যায়ের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, তাদের অধিকার ও সুযোগ-সুবিধা … বিস্তারিত পড়ুন

অতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে খুলনার কয়রা উপজেলার মাঠের পর মাঠ সবজি ক্ষেত তলিয়ে গেছে। আগাম সবজি রোপণ করে যারা স্বপ্ন দেখেছিলেন, তাদের এখন মাথায় হাত। পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা উপকূলের কৃষকরা। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিচু জমির লাউ, কুমড়া, বেগুন, মরিচ ও শাকসবজির চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে পানি এখনও … বিস্তারিত পড়ুন

কয়রা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম , তৃণমূলে ব্যাপক আলোচনা

আসন্ন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণার মাঠে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুলনা জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য তরুণ সমাজ সেবক সালমান হায়দার সেলিম। ​তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় … বিস্তারিত পড়ুন

​কয়রায় সড়ক দুর্ঘটনায় ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু

সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন ৮৫ বছর বয়সী প্রবীণ ব্যক্তি আহমেদ আলী সানা। কিন্তু মুহূর্তের একটি বেপরোয়া গতি কেড়ে নিল তাঁর প্রাণ। খুলনার কয়রা উপজেলায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সজোরে ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। ​শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশির হাটখোলা এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। ​নিহত … বিস্তারিত পড়ুন

এডিপির অর্থায়নে কয়রায় অসহায় ভ্যানচালকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ২০২৫–২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় অসহায় ও দুস্থ ভ্যানচালকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর (২টার)সময় কয়রায় উপজেলায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ব্যাটারিচালিত ভ্যান তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির … বিস্তারিত পড়ুন

সুন্দরবন বন্ধের সুযোগে বিষদস্যুদের থাবা: কয়রায় চিংড়িসহ নৌকা জব্দ

​বর্তমানে প্রজনন মৌসুম চলায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশসহ সব ধরনের পাস-পারমিট বন্ধ রয়েছে। বনের পরিবেশ শান্ত রাখতে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, ঠিক তখনই এই সুযোগকে কাজে লাগিয়ে শত শত কেজি মাছ উজাড় করছে এক শ্রেণীর অসাধু জেলে ও বিষদস্যু চক্র। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ। ​এরই ধারাবাহিকতায় পশ্চিম … বিস্তারিত পড়ুন

কয়রায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, নকশা লঙ্ঘনের আশঙ্কা

খুলনার কয়রা উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজে প্রকৌশল নকশা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নকশা অনুযায়ী মানসম্মত উপকরণ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, যা ভবিষ্যতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ কাঠামো কলাম (পিলার) নির্মাণে প্রকৌশল নকশা অনুযায়ী প্রতি ৪ … বিস্তারিত পড়ুন

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, আলোচনা সভা ও চেক বিতরণ

খুলনার কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কয়রা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ … বিস্তারিত পড়ুন