ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে যুবক নিহত

 রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর  ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে।
নিহত যুবকের নাম লাল চান  শেখ (৩২)। তিনি বড় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। লাল চাঁদেও বাবার নাম আশরাফ আলী শেখ।
স্থানীয় কয়েকজন বলেন, লাল চাঁদ পেশায় রিকশা শ্রমিক। তিনি ব্যাটারী চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে বৈদ্যুতিক বাল্বের হোল্ডার লাগাতে যান। এসময় অসাবধনতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
বিদ্যুস্পৃষ্টে যুবক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

লেখক