ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পুরাতন হরিসভায় রথযাত্রা অনুষ্ঠানে চার জনের চেইন চুরি

রাজবাড়ীঃ

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে রাজবাড়ীর পুরাতন হরিসভা মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠান থেকে চার মহিলার ৪টি স্বর্ণের চেইন চুরি হয়েছে।

মঙ্গলবার (২০জুন) বিকালে পুরাতণ হরিসভা মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠানে আগত মানুষের ভিরের মাঝে চার মহিলার গলার স্বর্ণের চেইন চুরি হয়েছে।

চেইন চুরি ভুক্তভোগীরা হলেন, পুরাতন হরিসভা মন্দির এলাকার বাসিন্দা সাংবাদিক স্বপনের মায়ের একটি চেইন, কোলার হাটের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী বিথি বিশ্বাসের একটি চেইন, রাজবাড়ী রেজিস্ট্রি অফিসের গুরুদাস হালদারের স্ত্রী জয়ন্তী হালদারের একটি চেইন, ভাজন চালার মিতা রানি দত্তের একটি চেইন।

এব্যাপারে রথযাত্রা অনুষ্ঠানের সভাপতি উজ্জ্বল সরকারের কথা বললে তিনি জানান হরিসভার সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোর শনাক্তের কাজ করবো।

হরিসভা মন্দিরে রথদাতা শিবু পদ বিশ্বাস বলেন, মন্দির একটি পবিত্র জায়গা এখানে আমরা পূন্যের জন্য আসি অথচ একদল চোর এসেছে চুরি করতে এটা দুঃখ জনক আমি আশাবাদী মন্দিরে সিসি ক্যামেরা চেক করে এটা উদ্ধার করা সম্ভব হবে।

১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন কুমার শীল বলেন, আমরা সবাই মিলে রথ যাত্রায় কাজে ব্যাস্ত ছিলাম তখন জানতে পারি ভিরের মধ্যে চেইন চুরির বিষয়টি। আমি আশা করছি যারা ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করতে পারবো।যাতে এরপর এ ধরনের কাজ না ঘটে।

লেখক