ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর পাট ক্ষেতে এক যুবকের মরদেহ উদ্ধার

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে শনিবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

নিহত আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে মরদেহ দেখতে পাওয়া যায়।পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন বলেন,গত মঙ্গলবার সকালে কর্মস্থলে যান বাসেদ। দুপুরের দিকে ফোন দিয়ে জানান, তিনি বাসায় দুপুরের খাবার খেতে আসছেন। কিন্তু আর বাসায় ফেরেননি। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘মরদেহ সুরতহাল করা হয়েছে।মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

লেখক