রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর আয়োজনে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং শান্তি প্রিয় মানুষের জানমাল রক্ষায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯শে জুলাই বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দমোড় আজিজ খান সুপার মার্কেটের সামনে শান্তি সমাবেশ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, হেদায়েত হোসেন সোহরাব, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ সোহেল রানা টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, প্রমুখ।
এ সময় জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতিমা চৈতী,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের রাজবাড়ী জেলা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।