ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের জিপিএ-৫ পেয়েছে ২০১ শিক্ষার্থী

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

২০২২ সালের ন্যায় এই বছরও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষরের কাছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শতভাগ পাসের সাথে ২০১ জন পেয়েছে জিপিএ-৫। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮৯ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এর আগে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৩ জন জিপিএ-৫ পেয়েছিল। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু বলেন, সৃজনশীল শিক্ষাদানের মধ্য দিয়ে রাজশাহী বিভাগের মধ্য অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ও তিনি জানিয়েছেন।

লেখক