ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ৬৫% নিচে ফলাফলকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশের কম পাশ করা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
২ আগষ্ট (বুধবার ) বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে এই সভার আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন  ইয়াছমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদস্য বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান । সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস ।
মতবিনিময় সভায় সদর উপজেলার ৩৬ টি  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  ও পরিচালনা কমিটির  সভাপতি উপস্থিত ছিলেন । ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজবাড়ী সদর উপজেলার ৩৬ টি শিক্ষা পতিষ্ঠানের পাশের হার ৬৫ শতাংশের নিচে ।এর  মধ্যে মাধমিক স্কুল ২৪ টি, মাদ্রাসা ১০ টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২ টি ।
মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা বলেন, রাজবাড়ী সদর উপজেলার যে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলো ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ৬৫ শতাংশের নিচে পাশের হার রয়েছে আমরা সেই সকল প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করেছি । আগামিতে যাতে  এরকম ফলাফল দেখতে না হয় তাই আমাদের আজকের মতবিনিময় সভা ।

লেখক