রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে আদালতকে নিয়ন্ত্রণ করে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা.জুবাইদা রহমানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলার রায়ের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে জেলার দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, তোফাজ্জেল হোসেন মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী দুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।