ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৮ আগষ্ট মঙ্গলবার সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ৭জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহেল কবির ফারুক, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

লেখক