ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে ০৫জন জুয়ারী আটক

বিপুল রায় – নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী উপজেলাতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ পাঁচজন জুয়ারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটক পাঁচজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, নাগেশ্বরী থানার ধনী গাগলা বাইগচাটারী গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬), ধনী গাগলা ছিলা খানার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৪৮), একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং পার্শ্ববর্তী ফুলবাড়ী থানার পূর্ব অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৪), অনন্তপুর হাজীটারী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এর মধ্যে আমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলীর (৫৬) বাড়ির আঙ্গিনায় জুয়ার আসর হতে ওই পাঁচ জুয়ারীকে আটক করে থানায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, আটক পাঁচজনকে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক