ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে পাচারের সময় বিশেষ অভিযানে বিদেশী মদসহ আটক কারবারি ১

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে পাচারের সময় বিশেষ অভিযানে বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মিনি পিকাপ জব্দ করা হয়। রবিবার ১৩ই আগস্ট রাত ৩ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর এলাকা থেকে উক্ত মাদক উদ্ধার করা হয়।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকাপ (ফেনী-ন-১১-০৭৭১) আটক করে। এসময় গাড়ী তল্লাশী করে চালকের জিম্মায় থাকা ৯৪ বোতল বিদেশী মদ, অনুমান মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা, ১৪ কেজি গাঁজা মূল্য অনুমান ২ লক্ষ ১০ হাজার টাকা। এঘটনায় মাদক পরিবহণের দায়ে চালক ফেনী জেলার ফেনী থানার ১১ নং মৌটবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের মোল্লাবাড়ীর আমিনুল হকের ছেলে মো ঃ কফিল উদ্দিনকে (২৫) আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় বিদেশী মদসহ আমরা একজনকে আটক করি। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা (০৯) দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক