ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে তালা কেটে ৫ দোকানের ৩৫ স্মার্টফোন চুরি

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

মিরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন জানান, শুক্রবার রাতে স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভাই ভাই টেলিকম, তাকওয়া ফ্যাশন গ্যালারি, দুবাই ইলেকট্রিক, এনএস ট্রাভেল ও তাসনিম কুলিং কর্নারের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এসময় ভাই ভাই টেলিকম থেকে ৩৫টি স্মার্টফোন নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ। দুবাই ইলেকট্রিক থেকে নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।তিনি আরও বলেন, গত ঈদে বন্ধের সময়ও এই মার্কেটের কয়েকটি দোকান চুরি হয়েছে। ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনকে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।এ বিষয়ে মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা (এএসআই) মো. সানা উল্লাহ বলেন, স্কুল মার্কেটে দোকান চুরির ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক