ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নাটোর ৪ আসনের সাংসদ সদস্যের মৃত্যুতে এমপি হেলালের শোক

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নাটোর-৪ আসন থেকে ৬ বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃতূতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। আজ বুধবার ৩০ আগষ্ট ২০২৩ এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেছেন তিনি।

শোক বিবৃতিতে জননেতা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

লেখক