ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক আহসান হাবিব নয়ন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ সালাহ্ উদ্দিন দিলীপ, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রাইসুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

লেখক