ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সলঙ্গায় ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাদক কারবারীরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের মো. কবির এর ছেলে মো. হাবিব (২৮) ও রাজশাহী জেলার বেলপুকুর থানার জামিরা মধ্যপাড়া গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মো. লাল শাহাবুর (২২)।
ওসি মো. রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সলঙ্গা থানার ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি হলুদ রংয়ের বড় ট্রাক আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

লেখক