ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বালিয়াকান্দি পুলিশের অভিযানে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ৩

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল আওয়াল ওরফে  রুমান (৩৪), মোঃ শাওন ফকির (১৯) ও মোঃ কাছেদ শেখ (২৩) নামে তিনজন  মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি টিভিএস কোম্পানির এপাচি আরটিআর ১৬০ সিসি লাল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
২১ সেপ্টেম্বর রাত একটা  দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের মোঃ  শহিদুল ইসলামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে উক্ত মাদক কারবারীদের  গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আওয়াল ওরফে রুমান বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের দিয়ানত শেখের ছেলে, মোঃ শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার মোঃ আইয়ুব আলীর ছেলে ও মোঃ কাসেদ শেখ বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের মৃত সোরহাব শেখের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার এস আই মোঃ  টুটুল হোসাইন সঙ্গীয় ফোর্স সহ  গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে ।  এসময় তাদের কাছ থেকে টিভিএস কোম্পানির এপাচি আরটিয়ার  ১৬০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  জনস্বার্থে এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

লেখক