ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে উপজেলা আওয়ামীলীগের নারী সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌর অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। নারী সমাবেশের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মেয়র আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নারী সমাবেশে যোগ দেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর নারী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ। প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাইকে হাত উঁচিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

লেখক