কয়রা প্রতিনিধি, মোঃ আলামিন ইসলামঃ
খুলনা-০৬ কয়রা পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িকতায় বিশ্বের বিস্ময়। তার ধারেকাছেও কেউ নেই। শেখ হাসিনা তার বাবার ঐতিহ্য ধারণ করেন। যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আছেন ততদিন বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র থাকবে।নশেখ হাসিনার সরকার থাকলে সব সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকেন। কাউকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে না। ৩০ লাখ শহীদের স্বপ্ন নিয়ে আপনি পৈতৃক ভিটায় থাকবেন। বাংলাদেশ সব ধর্মালম্বীর। যারা এদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়, তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়।
১৮ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগীতায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খুলনার কয়রায় ৫৬ মণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুুদান ও ব্যক্তিগত আর্থিক অনুদান বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। এসময় তিনি সরকারী অনুদান হিসাবে ৫৬ পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাউলের ডিও ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ হাজার করে টাকা প্রতিটি মণ্ডপের সভাপতি সম্পাদকের কাছে তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন আর রশিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অম্বিকা চয়ন সানা, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, ইউপি চেয়ারম্যান, এস এম বাহারুল ইসলাম, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, আছের লী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আওয়ামী লীগ নেতা, জাফরুল ইসলাম পাড়, হারুন অর রশিদ, মাস্টার খয়রুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী,সরদার মাহবুবুর রহমানসহ উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি/সম্পাদক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।