ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ী গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে চাচা ভাতিজার মৃত্যু

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ী গোয়ালন্দে দৌলতদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। সম্পর্কে নিহতরা চাচা-ভাতিজা ছিল।

১৮ ই অক্টোবর বুধবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া গ্রামের মাছেম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা মো. আনোয়ার মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৮)। এতে করে পরিবারে শোকের ছায়া পড়েছে।

নিহতের ভাই জানান, নুরু মন্ডলের পাড়া ক্যানালঘাট এলাকায় পাট কাঠি মাথায় নিয়ে ধান ক্ষেতের পাশে পানির ভিতর দিয়ে আসছিল কিন্তু বিদ্যুৎ এর তার ছিরে পানিতে পড়ে বিদ্যুৎতায়ে হয়েছিল যা যানতেন না নিহত নুরু মোল্লা। বিষয়টি তিনি টের না পেয়ে বিদ্যুতায়িত ওই পানি স্পর্শ করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে দ্রুত উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান বলেন, পানিতে তার পড়ে ছিল চাচা ভাতিজা বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। আমরা তদন্ত করছি এখানে যদি কোন কিছু জড়িত থাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক