ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মানবপাচার চেষ্টাকালে ২ জন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে মানব পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ । ২৫ অক্টোবর (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও মো.জসিম উদ্দিন (২২) । জাহিদের পিতার নাম খান শহিদুল ইসলাম । তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার চর চান্দ্রা গ্রামে ।বর্তমানে তিনি ঢাকা জেলার ধামরাই থানার শহিদুল্লাহ কমিশনার এলাকার বাসিন্দা । অপরজন বগুরা জেলার শেরপুর থানার কৃষ্ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পূর্বপাড়া খিচুরি পট্টির চম্পা বাড়িওয়ালীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । এসময় দুইজনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ব্যক্তিরা যৌনপল্লীতে যৌন কাজে নিযুক্ত করার উদ্দেশ্যে মানবপাচার করতে এসেছিল । গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক