ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন নেই

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন তেমন দেখা মিলছে না। তবে, এ মহাসড়কে লেগুনা, সিএনজি, অটোরিকশা ও অটোভ্যান দাঁপিয়ে বেড়াচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) ভোর থেকে বেলা সাড়ে ২ টা পর্যন্ত এ মহাসড়ক এলাকার সিরাজগঞ্জ কড্ডার মোর , সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু রেল স্টেশন এলাকাঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছে ঢাকা গামী যাত্রীরা। সিরাজগঞ্জ কড্ডার মোর থেকে শহরে দিকে লেগুনা ও সিএনজি ছাড়া বাস চলাচল করতে দেখা যায়নি। অপরদিকে, বিএনপি-জামাতের ডাকা হরতালের কারণে মহাসড়কে তিন চাকার ছোট ছোট পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। বেশি বিপাকে পড়েন শিক্ষার্থীরা। বিশৃঙ্খলারোধে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

লেখক