ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিএনপি-জামায়তের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দক্ষিণখানে প্রতিবাদ মিছিল

শোয়েব হোসেন :

সারা দেশেবিএনপি-জামায়তে নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে দক্ষিণখানে এক প্রতিবাদ মিছিল বের হয়। বৃহস্পতিবার সকালে একে এম মাসুদুজ্জামান মিঠুর (সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণখান থানা আওয়ামিলীগ)এর নেতৃত্বে এ মিছিলটি দক্ষিণখান বাজার সংলগ্ন এল কে প্লাজার সামনে থেকে শুরু হয়ে কাজিবাড়ি রোড হয়ে দক্ষিণখান বাজার পর্যন্ত অবস্থান করে মিছিলটি।

সরেজমিনে দেখা গেছে, মিছিলে শ্লোগান ছিলো- ” জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,বিএনপির গুন্ডারা হুঁশিয়ার সাবধান,অবৈধ অবরোধ মানি না মানবো না, পুলিশ ভাই মরলো কেনো? খুনি বিএনপি জবাব দে,”সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,”। এর পরে মিছিল শেষে এ কে এম মাসুদুজ্জামান মিঠু তার বক্তব্যে বলেন,ইতোমধ্যে দেখেছে আজ ঢাকা উত্তরে বাসে অগ্নিসংযোগ দিয়েছে এই বিএনপি সন্ত্রাস বাহিনীরা কি তান্ডব করেছে?

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধে আজ তৃতীয় দিন ছিলো। উত্তরে জসীমউদ্দিনে চলন্ত বাস থামিয়ে আজ তারা পরিস্থান বাসে অগ্নিসংযোগ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় দফায় দফায়। এদিকে দক্ষিণখানে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণখান ইউনিট ও থানা আওয়ামিলীগের অন্যান্য নেতৃবৃন্দরা। দক্ষিণ খানে অন্যান্য আওয়ামী নেতারা বলেন, দেশের শান্তি প্রিয় মানুষকে এই বিএনপি-জামায়াত সন্ত্রাসিরা নৈরাজ্য সৃষ্টি করে অরাজকতা করছে আর আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজ এ প্রতিবাদ মিছিল করতে বাধ্য হচ্ছি ।

লেখক