ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

রাজবাড়ীতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আদালতের ৪ হাজার মামলার নথি

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী জেলা জজশীপের অধীন বিভিন্ন আদালতে নিষ্পত্তিকৃত ৪ হাজার মামলার নথি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৬ নভেম্বর সোমবার বিকেলে রাজবাড়ী জেলা জজ আদালতের রেকর্ড রুম সংলগ্ন ফাঁকা জায়গায় আনুষ্ঠানিকভাবে এসব নথি পুড়িয়ে ধ্বংস করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন। এসময় রাজবাড়ীর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সাব্বির ফয়েজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত সৈয়দ সিরাজ জিন্নাত, রাজবাড়ী সদর সিনিয়র সহকারী জজ মোঃ সাইফুজ্জামান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়, মোঃ ইকবাল হোসেন, বালিয়াকান্দি সহকারী জজ মিলন আলী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মোঃ আনোয়ার হোসেন, সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক-২, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও বারের যুগ্ম সম্পাদক এ্যাড. খান মোঃ জহুরুল হক, পিপি এ্যাড. মোঃ উজির আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জনাগেছে, রাজবাড়ী জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত ও সহকারী জজ আদালতের নিষ্পত্তিকৃত মামলা সমূহের মধ্যে আইনানুগভাবে ধ্বংস করার উপযোগী ৪ হাজার মামলার নথি ধ্বংস করা হয়। এর মধ্যে ৩৩ বছরের পুরনো ১৯৯০ সালে দায়েরকৃত মামলার নথিও রয়েছে। আদালতের নির্দেশে এসব মামলার তালিকা প্রস্তুত ও পরীক্ষা-নীরিক্ষা শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

লেখক