ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার আবদুল জলিল। শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, বীরমুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, বীরমুক্তিযোদ্ধা আবু তালেব প্রমূখ। এসময় সদর উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজাকারদের মধ্যে কোনো বিভক্তি নেই। রাজাকাররা ভাগ হয়নি। কিন্তু বিভক্ত হয়েছে মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আজকের এই দিনে অনেক মুক্তিযোদ্ধা হত্যা করা হয়ে ছিল। দিবসটি সিপাহী বিপ্লব দিবস হিসেবে পালন করা হতো। ইতিহাস বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

লেখক