ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের বর্বরতার বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেল প্রতিনিধিঃ

বিএনপি – জামায়াতের অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যাসহ নৃসংশ বর্বরতার বিরুদ্ধে সিরাজগঞ্জে আজ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদ হাসনা হেনার সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় শহরের চৌরাস্তা নাজমুল চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ—২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহরিন সেলিম রিপন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা আওয়ালীগের সহ—সভাপতি আবু ইউসুফ সূর্য, যুগ্ম সাধারন সম্পাদক ড.জান্নাত আরা হেনরী। সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমা খাতুন, সাধারণ সম্পাদক শিউলী খাতুন, যুব মহিলা লীগ এর সভাপতি রুমানা রেশমাসহ প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ তারিখে ঢাকায় বিএনপি তাদের সমাবেশকে কেন্দ্র করে পুলিশহত্যা ও সাংবাদিক নির্যাতনের যে চিত্র দেখিয়েছে তা ১৯৭১ সারের মুক্তিযুদ্ধে পাক সেনাদের অত্যাচারকেও হারমানিয়েছে। তারা ইসরাইলের মতো পুলিশ হাসপাতালে হামলা অগ্নিসংযোগ করে প্রমান করেছে তাদের চরিত্র এখনও আগের মতোই আছে। তাদের কোন পরিবর্তন হয়নি। বাংলাদেশের মানুষ এ অগণতান্ত্রিক শক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

লেখক