ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

বিএনপি-জামায়াতের অবরোধে সিরাজগঞ্জ শহরে যান চলাচল বেড়েছে তবে দূরপাল্লার বাস বন্ধ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেল প্রতিনিধিঃ

আজ বুধবার, ৮ নভেম্বর সকালে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যানবাহন চলাচল আগের অবরোধ কর্মসূচির তুলনায় বেশি দেখা গেছে। তবে সিরাজগঞ্জের বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ শহরের যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ এলাকা চাঁন্দালী মোড়, রেলগেট, বাজার স্টেশন, বগুড়া বাসস্ট্যান্ড ও কাঠের পুল এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই অন্যদিনের মতো এ সময় চাঁন্দালী মোড় দিয়ে বালী বহনগাড়ী ট্রাক চলাচল করতে দেখা যায়, হোসেনপুর-চাঁন্দালী মোড় জেনিন সার্ভিস বাস কাউন্টার বন্ধ ছিলে, মালসাপাড়া কবরস্থান সংলগ্ন এসআই বাস কাউন্টার ও গ্যারেজ বন্ধ ছিলো এবং পাশেই ট্রাক টার্মিনালে প্রচুর সংখ্যক ট্রাক দাড়িয়ে থাকতে দেখা গেছে, বাজার স্টেশন এলাকার এস আই বাস, অভিবাস, জেনিন সার্ভিস, সেবা লাইন সহ সকল দূরপাল্লার বাস কাউন্টার বন্ধ ছিলো, শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে দুই একটি বাস কাজিপুরের দিকে চলতে দেখা গেলে অন‌্য অন‌্য অভ্যন্তরীণ রুটে কোন বাস চলেনী এবং দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। কাউন্টার গুলো থেকেও ঢাকা সহ দেশের কোথাও কোন বাস ছাড়েনি। শহরেরে প্রধান প্রধান সড়ক সহ সব সড়কে ইজি বাইক ও সিএনজি বেশি চলতে দেখা গিয়েছে। মহাসড়কে জরুরী পণ্যবাহী দু একটি ট্রাক চলছে।
অবরোধের সমর্থনে ভোর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমা পাড় সংযোগ সড়কের ঝাউল ও বাগবাড়ী এলাকায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে মশাল জ্বালিয়ে মিছিল করে অবরোধের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা। তা ছাড়া কোথায় কোন মিছিল ছিলো না। সিরাজগঞ্জে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনী।
অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে সকালে বাজার স্টেশনে অবস্থান নিয়েছিলো আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

লেখক