ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপির ডাকা অবরোধে সিরাজগঞ্জে মহাসড়কে সবজি বোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার(২৯ নভেম্বর) ভোরে উল্লাপাড়ার পাঁচলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পিকআপটির সামনের পুরো অংশ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, রাত ৩টার পর একটি সবজিবোঝাই পিকআপ উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।