ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য বাছাই

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য বাছাই।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার ২৯ নভেম্বর সকালে আত্রাই উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে উপজেলা সাহেবগঞ্জ ফুটবল মাঠে আগামী ২০২৪ সালে ৭ জানুয়ারিতে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ৬০ টি ভোটকেন্দ্রের জন্য নিরাপত্তার দ্বায়িত্বে নিয়োজিত পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য ৭২০ জনকে বাছাই করা হয়েছে।

উপজেলা আনসার ভিডিপি অফিসার অফিস সূত্রে জানা গেছে ৬০ টি ভোটকেন্দ্রের জন্য পিসি-৬০ জন, এপিসি-৬০ জন, পুরুষ-৩৬০ জন, মহিলা-২৪০ জন ভোটকেন্দ্রের নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবে।

উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বাছাই এর সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ মাসুদ রানা, আত্রাই উপজেলার পিসি আঃ ছালেক, আশরাফ, আমজাদ, মাহফুজুর রহমান সহ মোট ৮ টি ইউনিয়নের দলপতি ও দলনেত্রী উপস্থিত ছিলেন।

লেখক