ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীর জরিমানা

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায় মিরসরাইয়ে এক লাফে ১১০ টাকার পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন বাজারে ক্রয় মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির খবর শুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার জোরারগঞ্জ বাজারের তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

লেখক