ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নসিমনের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভুয়াগাতী আঞ্চলিক সড়কে নসিমনের ধাক্কায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক জন কৃষি শ্রমিক নিহত হয়েছে।
আজ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের করপ আলী সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো. মনোয়ার হোসেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও এলাকাবাসী নসিমনটিকে আটক করে।
ঘটনা সূত্র জানাযায়, নিহত শফিকুল ইসলাম সকালে মাঠে ধান কেটে রাস্তার একপাশে ভ্যানে বোঝাই করছিলেন। এ সময় দ্রুতগামী নসিমন গাড়ি তাকে স্ব জোরে ধাক্কা দিলে মাথা থেঁতলে সে গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেখক