ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলেদের মাঝে বকনা গরু বিতরণ 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালীতে ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর)  সকাল ১১টায় কালুখালী উপজেলা পরিষষদ চত্তরে  ২০২৩- ২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরীয়  “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় এই গরু বিতরণ করা হয় ।
গরু বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনির হোসেন ।
উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও সাওরাইল ইউনিয়নের মোট ৩২ জন প্রান্তীক জেলেদের মাঝে এই গরু বিতরণ করা হয় । এদের মধ্যে রতনদিয়া ইউনিয়নে একুশ জন, কালিকাপুর ইউনিয়নে সাত জন ও সাওরাইল ইউনিয়নে চার জন জেলে রয়েছে।
গরু পেয়ে আনজু বেগম বলেন, ছোট ছোট বাচ্চাদের রেখে আমার স্বামী মারা গেছে। কোনমত খেয়ে দিন পার করছি। চার সন্তানের মধ্যে  দুইজন একটু বড় হয়েছে । তারা  নদীতে মাছ ধরে। একটা গরু কিনতে অনেক টাকা লাগে। এত টাকা আমার একসঙ্গে জোগার করা সম্ভব না। আজ মৎস্য অফিস থেকে একটা বকনা গরু পেয়েছি। এতে আমার অনেক ভালো লাগছে।

লেখক