ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিএনপির অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর চরলক্ষীপুর নুরু মিয়ার পুকুরচালা এলাকায় অবরোধের সমর্থনে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নিদর্লীয় সরকারের অধিনে নির্বাচন ও অবৈধ তফসিল বাতিলের বাতিলের দাবিতে জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে জাতীয়তাবাদী দল (বিএনপি), স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নুরু মিয়ার পুকুর চালা এলাকায় জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এসময় রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী কামরুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ প্রমূখ অংশগ্রহণ করেন। এসময় ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর, জ্বালো, জ্বালো, আগুন জ্বালো, অবৈধ তফসিল মানি না মানবো না, অবৈধ নির্বাচন মানি না বাতিল কর, আজকের অবরোধ সফল হোক স্বার্থক হোক, বিএনপির অবরোধ সফল হোক স্বার্থক হোক’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিলটি আহমদ আলী মৃধা কলেজ মোড় এসে আবার নুরু মিয়ার পুকুর চালা এলাকায় গিয়ে শেষ হয়।

লেখক