নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশনায় ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর তত্বাবধানে ২নং হিংগুলী ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের ২নং হিংগুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।