ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খুলনা-৬ বড় ব্যবধানে বিজয়ী নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান

কয়রা উপজেলা প্রতিনিধি, মোঃ আল-আমিন ইসলাম:

খুলনা-৬ আসনে(পাইকগাছা-কয়রা) শান্তিপুর্ন ভোট উৎসবে আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান-৫২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। দু’ উপজেলার ১৫২টি ভোট কেন্দ্রের বে-সরকারী ফলাফল থেকে জানাগেছে, নৌকা প্রতিকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান পেয়েছেন-১লাখ ৩ হাজার ৩১টি ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ঈগল প্রতিকে ভোট পেয়েছেন-৫০ হাজার ২৬১টি ভোট। নির্বাচনকালে সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান ছিল।কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে।এদিকে বড় ব্যধধানে জয়ী মোঃ রশীদুজ্জামান তার এ বিজয়কে পাইকগাছা-কয়রা বাসির প্রতি উৎসর্গ করে সকল স্তরের দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধৈর্য্য ধারনের অনুরোধ করেছেন।

লেখক