ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম রেলমন্ত্রীর শপথ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে এই প্রথম পূর্ণ মন্ত্রী পেয়েছেন। রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম রেলমন্ত্রী হিসেবে সন্ধ্যা ৭ টায় শপথ নিয়েছেন। শপথ পাঠ করান বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি।  এর আগে  বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন মর্মে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মো. জিল্লুল হাকিম ১৯৫৪ সালের ২ জানুয়ারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আনন্দবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. আবুল হোসেন। জিল্লুল হাকিমের পৈতৃক বাড়ি পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) পাশ করেছেন।

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ৫ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

লেখক