ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে রোববার (১৪ জানুয়ারি) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করেন রাজবাড়ী জেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রহমান, কালুখালী উপজেলা পরিষদের চেয়াম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, রাজবাড়ী মিড সাইলাস ব্যাপিস্ট চার্চের যাজক জেমস হালদার প্রমুখ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এসময় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া হয়। এছাড়া নির্বাচনের আগের দিন বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পাহারা দেওয়ার সময় হত্যার স্বীকার হন রঞ্জিত নামে একজন গ্রাম পুলিশ সদস্য। এ হত্যাকান্ডের সাথে জরিতদের সনাক্তের কাজ অনেকটাই অগ্রগতি হয়েছে বলে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ জানান।

লেখক