ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্রয়কৃত মেহগনি গাছ কর্তনের সময় চাপা পড়ে রাইসা বিশ্বাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের রিয়াজুল বিশ্বাসের মেয়ে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রিয়াজুল বিশ্বাসের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যসরা বলেন, রিয়াজুল বিশ্বাস নিজ বাড়ির কয়েকটি মেহগনি কাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামাল মন্ডলের কাছে বিক্রি করে। দুপুরে জামাল মন্ডলের শ্রমিকেরা মেহুগনি গাছ কাটা শুরু করেন। মাঝারি আকারের একটি মেহগনি কাজ কাটার সময় হঠাৎ দৌড় দেয় রাইসা। সেই সময় গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন মিয়া বলেন, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসব ক্ষেত্রে পরিবারের সদস্যসহ গাছ কর্তনকারী শ্রমিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

লেখক