রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জেলা গোযেন্দা শাখা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া হতে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. বোরহানউদ্দিন শেখ। তার পিতার নাম জামাল শেখ। বোরহানউদ্দিনের বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকায়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পতিতালয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পান্নু খাঁর মুদির দোকানের সামনে হতে একজনকে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা।
তিনি আর জানান, সিডিএমএস যাচাই করে আটক যুবকের নামে ১০ টি চুরি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।