রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ২৯ শে জানুয়ারি সোমবার বিকেলে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রাজা সূর্যকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শহরের কায়াপট্টি সংগঠনের কার্যালয়ে ১০০জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজা সূর্য কুমারের পুত্র সমীরেন্দ্র গুহ রায়, সংস্থাটির চেয়ারপার্সন রাজা সূর্য কুমারের দৌহিত্র শুভাগতা গুহ রায়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হামিদ, কবি নেহাল আহমেদ, প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, ইত্তেফাক রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক মহসিন মৃধা, বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, সমাজসেবক শেখ ইয়াহিয়া কাইয়ুম তুষার, কাত্তিক দাস প্রমূখ।
শুভাগত গুহ রায় বলেন, বর্তমানে শীত জেঁকে বসেছে। শীতে অনেক মানুষ কষ্টে মানবেতর ভাবে রয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা। এসব শীতার্ত মানুষের পাশে থাকার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় মানুষের সহায়তা করার ধারাবাহিকতা বজায় রাখা হবে।