ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় খুর-সন্ত্রাসের স্বীকার দুই যুবক মৃত্যুর মুখে- গ্রেফতার: ০২

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন খাগড়াবন্দ গ্রামে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং শিহাব (১৮) ও রাসেল (১৯) কে খুর সন্ত্রাস চালিয়ে হত্যার চেষ্টা করেছে। খুর সন্ত্রাসের স্বীকার দু’জনই এবারের এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে। দুজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় পুলিশ জনতার সহায়তায় মারুফ (২০) ও রাব্বি (১৯) নামক দুই যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে। জানা যায়, ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে খাগড়াবন্দের মাগোইজের বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খেলা কমিটি। উক্ত অনুষ্ঠানে সাধারন সাংস্কৃতিক কার্যক্রম চলার কথা থাকলেও গোপনে একটি পক্ষ যাত্রাদলের মেয়ে নিয়ে এসে অশ্লীল নাচ-গানের আয়োজন করে। এতে কিশোরদের মধ্যে একটি পক্ষ এসবের বিরোধিতা করলে ঘটনার সূত্রপাত ঘটে। পার্বতীপুরের বর্ডার সংলগ্ন রংপুর জেলার বদরগঞ্জ খইতা পাড়ার উগ্র কিশোর চক্র বাঁধা প্রদানকারী পক্ষটির উপর খুর-সন্ত্রাস চালায়। এতে দুজনের গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থান কেটে ক্ষত-বিক্ষত হয়ে যায়। খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হারুনের নেতৃত্বে একদল পুলিশ ঐ সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে জনতা কতৃক আটককৃত দুই খুর-সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আহতদের স্বজন বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে (মামলা নং- ০৫)।
এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ কেন্দ্রে যোগাযোগ করা হলে, তদন্তকারী কর্মকর্তা এস আই হারুন ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা দুজনকে গ্রেফতার করেছি আরও অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

লেখক