ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে হেরোইনসহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান জাকির। তার পিতার নাম নুরুল ইসলাম। জাকিরের বাড়ি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজীবাধা এলাকা হতে জাকির নামে একজনকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে দশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে আদালতে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক