ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শেরপুরের ঝিনাইগাতীতে সৌন্দর্য করার লক্ষ্যে স্ট্রিট সোলার লাইট প্রকল্প উদ্বোধন

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে স্ট্রিট সোলার প্রকল্প উদ্বোধন করা হয়েছে ।

২৩/২৪ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২২ লাখ ৩৪ হাজার ৬শ ৩৬ টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট সোলার লাইট স্থাপন করা হয়েছে ।

স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প শুভ উদ্বোধন করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্বল হোসেন চৌধূরী, সার্বিক তত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া,কারিগরি তত্বাবধানে উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ও শাহিনা আকতার (ই্উজিডিপি) সহ উদ্বোধনের সময় ইউপি চেয়াম্যান রুকনুজ্জামান, জাহাঙ্গির আলম উপস্থিত ছিলেন ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বলেন উপজেলার হাটবাজারে ও গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রিট লাইট স্থাপন করার ফলে সৌন্দর্য বৃদ্ধি হবে পাশাপাশি রাতের বেলায় লাইট থাকার ফলে অপরাধ হ্রাস পাবে । স্থাপনকৃত লাইট গুলো যেন নষ্ট বা চুরি না হয় দেখাশোনার জন্যে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করেন

লেখক