ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী নান্নু টাওয়ারে ৩ দিন ব্যাপি ফাগুন মেলা ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী ফাগুন মেলা ২০২৪ শুরু হয়েছে।

১২ ফেব্রুয়ারী সোমবার শহরের পান্না চত্ত্বর এলাকায় নান্নু টাওয়ারে অর্কিড এবং হরেকরকম শপ এর আয়োজনে মেলা শুরু করা হয়।

মেলায় ২২ জন রাজবাড়ীর অনলাইন উদ্যোক্তা অংশগ্রহণ করেন৷ এর মধ্যে ১৫ জন নারী উদ্যোক্তা৷ এরা সবাই অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করে৷ ১২ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত মেলা চলবে৷ মেলায় সকল স্টলের বিভিন্ন পন্যের ওপর বিশেষ মূল্যছাড় দেয়া হয়েছে৷ ক্রেতারাও আগ্রহ নিয়ে মেলার স্টল গুলো ঘুরে দেখে এবং পণ্য ক্রয় করছে।

মেলার আয়োজক কমিটির ফয়সাল মাহমুদ বলেন, আমরা নান্নু টাওয়ারের দোকান মালিকেরা নিজেদের হরেকরকমের পন্য সামগ্রি নিয়ে মেলার আয়োজন করেছি। সাধারণ মানুষ আসছে এবং পন্য ক্রয় করছে। আমরা ক্রেতার জন্য রেখেছি বিভিন্ন রকম ছার ও একটা কিনলে অন্য টা ফ্রি যে কারণে ক্রেতার ভির বেড়েছে আশা করছি আগামী দুই দিন আরো বেশি ক্রেতার সমাগম হবে।

লেখক