ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৫২ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার, ট্রাক জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বুধবার (২৮ই ফেব্রুয়ারি ২০২৪ইং) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় দুপুর ১.৪৫ মিনিটের সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আশরাফ আলী (৫০), পিতা- মৃত- নূর মোহাম্মদ, গ্রাম-হারুয়াবাড়ি, থানা- দেওয়ানগঞ্জ, জেলা- জামালপুর, ২। মোঃ উজ্জল হোসেন (৩৩), পিতা- মৃত- আমজাদ বিশ্বাস, গ্রাম- উলোবাড়িয়া, থানা- শৈলকূপা, জেলা- ঝিনাইদাহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি রা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ দের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক