ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

রাজবাড়ীতে সুপারশপকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৪ মার্চ) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) মো.হাসান মিয়া, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী শহর সংলগ্ন শ্রীপুর বাজারের স্বপ্ন সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী শহর সংলগ্ন শ্রীপুর বাজার, পুলিশ লাইন্স বাজার ও বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সকাল পৌনে ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে একটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক