ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় মেট্রোকম সিমেন্ট কোম্পানির এক কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ১১.১৫ ঘটিকার সময় মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন বড়ুয়া(২৯),চট্রগ্রাম জেলা পটিয়া থানার ভান্ডারগাও গ্রামের ননী বড়ুয়ার ছেলে। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানির কালীগঞ্জ টু টঙ্গী এরিয়ায় চাকরি করতেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে তবে কাভার্ডভ্যান চালক পালিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লেখক