ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির লিফলেট বিতরণ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
শনিবার (৯ই মার্চ ২০২৪ইং) দুপুরে ইবি রোডস্থ দলীয় কার্যালয় হতে ইবি রোড থেকে ইসলামিয়া সরকারি কলেজ রোড পর্যন্ত বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ এর নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ অবিলম্বে জিনিসপত্রের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সামনে রমজান মাস অথচ সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা
ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক