ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

কর্তব্যের তরে, করে গেলে যারা আত্মবলিদান প্রতিক্ষনে স্বরি রাখিব ধরে তোমাদের সন্মান, এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে নিহত পুলিশ পরিবারের সদস্য সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইনস স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাজবাড়ী জেলা পুলিশ সহ নিহত পুলিশ সদস্য পরিবারের সদস্যবৃৃন্দ।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান, কোর্ট ইন্সেক্টের মমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শেখ মনিরুজ্জামান খানসহ সকল থানার ওসি ও নিহত পুলিশ পরিবারের সদস্যরা।
এ সময় নিহত পুলিশ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন। পরে কর্তব্যরত অবস্থায় নিহত ১৫টি পুলিশ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার দিয়ে সম্মাননা জানায় রাজবাড়ী জেলা পুলিশ।

লেখক