ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নবীনগরে হযরত শাহ সূফি সৈয়দ দায়েম উল্লাহ্ (রঃ) এর ৩০ তম ওরশ মোবারক অনুষ্ঠিত

আবু হাসান আপন, নবীনগর উপজেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর দায়েমীয়া দরবার শরীফে ঐতিহাসিক ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের ৬ষ্ঠ গদ্দিনশীন পীর সাহেব আমীরে শরীয়ত ও তরিকত হযরত শাহ সূফি সৈয়দ দায়েম উল্লাহ্ (রঃ) এর ৩০ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর দায়েমীয়া দরবার শরীফ প্রাঙ্গণে আখেরী মোনাজাতের পর তবারক বিতরণের মাধ্যমে এ ওরশ মোবারাক সম্পন্ন হয়।

আখেরী মোনাজাত পরিচালনা করেন
দায়েমীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।

মিলাদ শরীফ পাঠ করেন সৈয়দ আতায়ে নূর আনোয়ার উল্লাহ। অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, অধ‍্যক্ষ মোঃ হাবিবুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম ওয়াজ ফরমান। এতে ২ জন শিশু হাফেজকে পাগড়ি প্রদান করা হয়।

এসময় স্থানীয় ও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত দরবারের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক